সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

ঢাকা-রিয়াদে ১০ ফ্লাইট স্থগিত, বিপাকে ৩৪৩১ যাত্রী

ঢাকা-রিয়াদে ১০ ফ্লাইট স্থগিত, বিপাকে ৩৪৩১ যাত্রী।

ঢাকা-রিয়াদে ১০ ফ্লাইট স্থগিত, বিপাকে ৩৪৩১ যাত্রী

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার কারণে ঢাকার সঙ্গে রিয়াদের ফ্লাইট স্থগিত হয়েছে। এ কারণে বিপাকে পড়েছেন ৩ হাজার ৪৩১ যাত্রী।

আজ সোমবার সকালে ঢাকা থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় মোট ১০টি ফ্লাইট স্থগিত হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইটও অন্তর্ভুক্ত রয়েছে।

স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে।

এদিকে, রিয়াদগামী যাত্রীদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ মাত্র দুই থেকে তিন দিন। নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে পৌঁছাতে না পারলে ভিসার মেয়াদসহ নানা জটিলতার সম্মুখীন হতে পারেন তারা।

বিজ্ঞাপন