নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০টি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) রাতে সদর উপজেলার বিলাশনগর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাতের কোনো এক সময়ে একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে গোডাউনের সব মালামাল পুড়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টা কাজ করে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সাহায্য করেন।
এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।