বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদি আরবে হামলার পর ১০৩টি ফ্লাইট বিঘ্নিত, ১৫ হাজার যাত্রী ভোগান্তিতে

সৌদি আরবে হামলার পর ১০৩টি ফ্লাইট বিঘ্নিত, ১৫ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

সৌদি আরবে হামলার পর ১০৩টি ফ্লাইট বিঘ্নিত, ১৫ হাজার যাত্রী ভোগান্তিতে

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এর ফলে ঢাকা থেকে পরিচালিত বিপুল সংখ্যক ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে জানায়, মোট ১০৩টি আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি ও পরিচালনা ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ১৫ হাজার ৭৭৯ জন যাত্রীর ওপর।

বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৪২টি সরাসরি (ডিরেক্ট) ফ্লাইট এবং ৬১টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৮টি এবং এয়ারওয়েজের ৭টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৮টি, সালামএয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৩টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট।

হঠাৎ এই ফ্লাইট বিপর্যয়ের কারণে হজ, ওমরাহ এবং কর্মস্থলে ফেরা হাজার হাজার প্রবাসী যাত্রী চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখোমুখি হয়েছেন। বেবিচক জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

বিজ্ঞাপন