রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

রিয়াদের কিং খালেদ বিমানবন্দর পুনরায় চালু, হুতিদের হামলার হুমকি অব্যাহত

রিয়াদের কিং খালেদ বিমানবন্দর দুই সপ্তাহ পর পুনরায় চালু, হুতিদের হামলার হুমকি অব্যাহত।

রিয়াদের কিং খালেদ বিমানবন্দর পুনরায় চালু, হুতিদের হামলার হুমকি অব্যাহত

সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর দুই সপ্তাহ পর আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য খুলেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার হুমকির মধ্যে রোববার (২৫ অক্টোবর) বিমানবন্দরটির কার্যক্রম পুনরায় শুরু হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 'টার্মিনাল-১' ও 'টার্মিনাল-২' থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। তবে, হুতিদের হামলার আশঙ্কা এখনও বিদ্যমান।

গত সপ্তাহে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য বিমানবন্দরটি খুলে দেওয়া হয়েছিল। এবার আন্তর্জাতিক ফ্লাইটও পুনরায় শুরু হলো।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি রিয়াদ বিমানবন্দরকে অনিরাপদ বলে দাবি করেছেন। তিনি আন্তর্জাতিক, আঞ্চলিক এবং স্থানীয় বিমান সংস্থাগুলোর প্রতি বিমানবন্দরটি ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছেন।

সারি জানান, বিমানবন্দরটি হুতি বাহিনীর সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে এবং বিমান সংস্থার কর্মী ও যাত্রীদেরও বিমানবন্দরটি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন