রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

দোহা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ শুরু ১৯ নভেম্বর, উদ্বোধনী সিনেমা ‘দ্য স্টেশন’

দোহা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ শুরু হচ্ছে ১৯ নভেম্বর, উদ্বোধনী সিনেমা ‘দ্য স্টেশন’।

দোহা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ শুরু ১৯ নভেম্বর, উদ্বোধনী সিনেমা ‘দ্য স্টেশন’

কাতারের রাজধানী দোহায় আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে দোহা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। এই নয় দিনব্যাপী চলচ্চিত্র উৎসব চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে থাকছে ইয়েমেনি-স্কটিশ নির্মাতা সারা ইসহাকের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য স্টেশন’ (আল মাহাত্তা)। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে নারীদের পরিচালিত একটি পেট্রলপাম্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির গল্পে সংঘাতের মধ্যেও নারীদের কথোপকথন ও সম্পর্ক তুলে ধরা হয়েছে।

এবারের উৎসবে চারটি প্রধান প্রতিযোগিতা বিভাগ রয়েছে—আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য, আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য, আজিয়াল এবং ‘মেড ইন কাতার’। এই বিভাগের বিচারক প্যানেলে রয়েছেন কাতারের নির্মাতা আল জোহারা আল থানি, লেবাননের অভিনেত্রী ইউমনা মারওয়ান এবং ফিলিস্তিনি-বেলজিয়ান নির্মাতা নাঈল খলেইফি।

আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে আলোচনায় রয়েছে চারটি সিনেমা, যার মধ্যে ফিলিস্তিনি নির্মাতা মুয়ায়াদ আলায়ানের ‘ইন কনভারসেশন উইথ দ্য সি’, চীনা নির্মাতা জৌ জিংয়ের ‘আ গার্ল আননোন’, মরক্কোর নির্মাতা তালা হাদিদের ‘ইন বারদি’ এবং ফিলিস্তিনি নির্মাতা হোসাম আবু দানের ‘থার্টিন ইন গাজা’ অন্তর্ভুক্ত রয়েছে।

উৎসবের গালা ও বিশেষ প্রদর্শনীতেও থাকছে আলোচিত সব সিনেমা, যার মধ্যে উল্লেখযোগ্য হল জেমস গ্রের থ্রিলার ‘পেপার টাইগার’ এবং ফিলিস্তিনি-আমেরিকান বুদ্ধিজীবী এডওয়ার্ড সাঈদের জীবন নিয়ে প্রামাণ্যচিত্র ‘এডওয়ার্ড সাঈদ: বিটুইন ওয়ার্ল্ডস’।

দোহা ফিল্ম ফেস্টিভ্যাল কাতারের চলচ্চিত্রশিল্পের বিকাশ, নতুন নির্মাতাদের সুযোগ তৈরি এবং আন্তর্জাতিক সিনেমার সঙ্গে আঞ্চলিক গল্পের সংযোগ স্থাপনের লক্ষ্যে আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞাপন