হুতিদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের ফলে ঢাকা থেকে পরিচালিত ১১৪টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর) রাত থেকে এসব সৌদিগামী ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এএসএম ফ্লাইট ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, এতে ভোগান্তিতে পড়েছেন ১৭,৭০১ জন যাত্রী।
বিগ্রহিত ফ্লাইটগুলোর মধ্যে ৫০টি সরাসরি এবং ৬৪টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের জন্য বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।