শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতায় সংকটের কথা জানালেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী।

গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতায় সংকটের কথা জানালেন প্রধানমন্ত্রী

গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে আমদানি নির্ভরতার ফলে দেশের জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, নতুন ৩০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে, এবং বর্তমানে আরও ৭টি কূপ খননের কাজ চলছে।

এছাড়া, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে সোলার প্যানেল স্থাপনের কর্মসূচি গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান, কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে গভীর সমুদ্রে ভাসমান এলএনজি স্টেশন স্থাপনের জন্য আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, ‘বিগত স্বৈরাচারের সময় সরকারি প্রতিষ্ঠান বাপেক্সকে কার্যত পঙ্গু করে রাখা হয়েছিল। এর ফলে দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান এবং আমদানি নির্ভরতার কারণে বর্তমান সংকট সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার এই সংকট থেকে বের হওয়ার জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে।’

বিজ্ঞাপন