মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক গঠন করেছে ২০ হাজার কোটি টাকার তহবিল

বাংলাদেশ ব্যাংক ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে কলকারখানা চালু ও অর্থনীতি চাঙা করার জন্য।

বাংলাদেশ ব্যাংক গঠন করেছে ২০ হাজার কোটি টাকার তহবিল

বাংলাদেশ ব্যাংক দেশের বন্ধ ও আংশিক সচল কলকারখানা পুরোপুরি চালু এবং অর্থনীতি চাঙা করার লক্ষ্যে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। এই তহবিলের নাম 'বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম'।

উদ্যোক্তারা বর্তমান বাজার দরের চেয়ে প্রায় অর্ধেক সুদে ঋণ পাবেন। তবে এই বিশাল তহবিলের অর্থ রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উৎপাদনশীল খাতে ব্যবহার করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।

গত ২৩ মে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের অর্থনীতিকে গতিশীল করতে ৬০ হাজার কোটি টাকার বিশাল তহবিল প্যাকেজ ঘোষণা করেছিলেন। এর ধারাবাহিকতায় এবার ২০ হাজার কোটি টাকার এই প্রাক-অর্থায়ন স্কিমের বিস্তারিত নীতিমালা জারি করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, দেশের তফসিলি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে মাত্র ৪ শতাংশ সুদে এই তহবিলের অর্থ নিতে পারবে। পরবর্তীতে গ্রাহক পর্যায়ে তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে।

একক কোম্পানি বা গ্রুপ সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত চলতি মূলধন ঋণ সুবিধা নিতে পারবে। ঋণের অর্থ অন্য খাতে চলে যাওয়া রোধ করতে ঋণগ্রহীতা কোম্পানিতে নিজস্ব প্রতিনিধি বসাতে পারবে অর্থায়নকারী ব্যাংকগুলো।

বিজিএমইএ-র সহ-সভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, 'স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয় আছে। এখানে কোনো রাজনৈতিক লুটেরা সুযোগ না পায় সে দিকটি দেখতে হবে।'

অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেন, 'তহবিলের অর্থ যাতে প্রাতিষ্ঠানিক এবং সংগঠিত খাতে পরিচালিত হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।'

সংশ্লিষ্টদের মতে, রপ্তানিমুখী ও প্রকৃত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে এই ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত।

বিজ্ঞাপন