বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
অর্থনীতি

আইএমএফ: বাংলাদেশের সঙ্গে আগের ঋণ সমঝোতা নিয়ে আর সুযোগ নেই

আইএমএফ জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে আগের ঋণ সমঝোতা নিয়ে আর এগোনোর সুযোগ নেই।

আইএমএফ: বাংলাদেশের সঙ্গে আগের ঋণ সমঝোতা নিয়ে আর সুযোগ নেই

রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের ফলে বাংলাদেশের সঙ্গে আগের ঋণ সমঝোতা নিয়ে আর এগোনোর সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তারা। বৃহস্পতিবার (৪ জুন) ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইএমএফের যোগাযোগ পরিচালক জুলি কোজাক।

তিনি বলেন, "সরকারের সঙ্গে নতুন করে আলোচনা হবে। রাজস্ব আহরণ, ব্যাংকিং খাত এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করা বাকি রয়েছে।"

জুলি কোজাক আরও উল্লেখ করেন, "বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ও রাজনৈতিক পরিবেশে পরিবর্তন এসেছে। তাই পুরোনো কাঠামো ধরে না রেখে নতুন অর্থায়ন কর্মসূচি নিয়ে আলোচনা জরুরি।"

তিনি জানান, ভবিষ্যতে এসব বিষয়ে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। আইএমএফ বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে গুরুত্ব দেয় এবং ঢাকায় আইএমএফের নতুন মিশনের সঙ্গে আলোচনায় এসব বিষয় অগ্রাধিকার পাবে।

বিজ্ঞাপন