শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুৎ বিল বাড়ছে না: বিইআরসির সিদ্ধান্ত

বিইআরসি নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুৎ বিল বাড়ানোর সিদ্ধান্ত থেকে বিরত থাকল।

নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুৎ বিল বাড়ছে না: বিইআরসির সিদ্ধান্ত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিদ্ধান্ত নিয়েছে যে, নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুৎ বিল বাড়ানো হবে না। বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লাইফলাইনে ৫০ ইউনিট এবং আবাসিক গ্রাহকরা ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন আগের দামেই। লাইফলাইনের এনার্জি রেট ৪ টাকা ৬৩ পয়সা এবং আবাসিক প্রথম ধাপের এনার্জি রেট ৫ টাকা ২৬ পয়সা জুন মাস থেকে কার্যকর থাকবে।

এতে আরও বলা হয়, বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর আয় কমবে, যা সরকারকে অতিরিক্ত ভর্তুকি প্রদানের মাধ্যমে সমন্বয় করতে হবে।

এর আগে, বুধবার আবাসিক গ্রাহকশ্রেণির লাইফলাইন (০-৫০ ইউনিট) এর মূল্যহার ৪ টাকা ৬৩ পয়সা থেকে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপ (০-৭৫ ইউনিট) এর মূল্যহার ৫ টাকা ২৬ পয়সা থেকে ৬ টাকা ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

বিজ্ঞাপন