বিদ্যুৎ বিভাগ বিইআরসিকে একটি চিঠি পাঠিয়েছে, যাতে প্রান্তিক গ্রাহকদের বিদ্যুতের নতুন ট্যারিফ পুনঃবিবেচনার অনুরোধ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, নিম্ন আয়ের গ্রাহকরা যেনো আগের দামেই বিদ্যুৎ পায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানায়, নতুন দরে নিম্নবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর বিদ্যুৎ খাতে ব্যয় অনেক বেড়ে যাবে, যা তাদের জীবনযাত্রার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
এছাড়া, আবাসিক প্রথম শ্রেণির গ্রাহকদের জন্য বাড়তি দাম আরোপ করা হবে না, যা নিম্ন আয়ের মানুষের জন্য একটি স্বস্তির খবর।
সূত্র জানিয়েছে, বিইআরসি সব বিতরণ কোম্পানির সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে। নতুন দর অনুযায়ী, প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম বেড়েছে দেড় টাকা, যা প্রায় ১৭ শতাংশ বৃদ্ধি। পাইকারিতে দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ।