বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
অর্থনীতি

ঢাকার শেয়ারবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন, সূচক বেড়েছে

ঢাকার শেয়ারবাজারে আজ বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে, সূচক বেড়েছে ৩৩ পয়েন্টের বেশি।

ঢাকার শেয়ারবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন, সূচক বেড়েছে

চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকার শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন ছাড়িয়েছে ১৩শ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইএক্স) সূচকও বেড়েছে ৩৩ পয়েন্টের বেশি।

আজ শেয়ারদর বেড়েছে প্রায় ৬২ ভাগ কোম্পানির। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৮২ পয়েন্টের বেশি। বৃহস্পতিবার সারা দিন ইতিবাচক অবস্থায় ছিলো ঢাকার শেয়ারবাজার। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সূচকের উত্থান-পতন।

দিনশেষে ডিএসইএক্স সূচক ৩৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে। এদিন সূচকের সাথে সাথে বেড়েছে লেনদেনও। আজ লেনদেন হয়েছে ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৭২ কোটি ৪৬ লাখ টাকা বেশি।

লেনদেনে অংশ নেয়া ৩৯১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪২টির, দর কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথমেই আছে এনসিসি ব্যাংক।

দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে জেনেক্স ইনফোসিস ও নাভানা ফার্মাসিউটিক্যালস। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে জেনেক্স ইনফোসিস। রিলায়েন্স ইন্সুরেন্সের অবস্থান দ্বিতীয় এবং সোনারগাঁও টেক্সটাইল তৃতীয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৮২ দশমিক ৩৪ পয়েন্ট এবং লেনদেন হয়েছে মোট ২৭ কোটি ৪৬ লাখ টাকা।

বিজ্ঞাপন