বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মানুষের হাতে নগদ টাকা ব্যাংকে ফিরছে: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

আগস্ট মাসে মানুষের হাতে নগদ টাকা কমে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা।

মানুষের হাতে নগদ টাকা ব্যাংকে ফিরছে: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্ট মাসে এক মাসের ব্যবধানে নগদ টাকার পরিমাণ কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে ব্যাংক খাতে ছাপানো টাকা বা রিজার্ভ মানিও কমেছে। চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসের মধ্যে ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ বছরের শুরুতে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছিল। জুলাই মাসের শেষে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ ছিল ৩ লাখ ২৮ হাজার ৬৬৮ কোটি দুই লাখ টাকা, যা আগস্টে কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১৯ হাজার ৯৬ কোটি ৮ লাখ টাকায়।

মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নেয়ার পর যা আর ব্যাংকে ফেরত আসে না, তা-ই ব্যাংকের বাইরে থাকা টাকা হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন