বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ১১.৯২ টাকা বেড়ে ১০৮.৭৮ টাকা

ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ১১.৯২ টাকা বেড়ে ১০৮.৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ১১.৯২ টাকা বেড়ে ১০৮.৭৮ টাকা

ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ১১.৯২ টাকা বাড়িয়ে ১০৮.৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই সংক্রান্ত একটি আদেশ জারি করে। নতুন দাম রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল এবং জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করে। জানুয়ারিতে গণশুনানির পর ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি।

বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ অব্যাহত রেখেছে। সর্বশেষ ফার্নেস অয়েলের দাম ছিল ৯৬.৮৬ টাকা। প্রতিবছর প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়।

বিজ্ঞাপন