বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মডার্ন বোর্ডের নতুন ডিজাইন ও বৈচিত্র্য দেশের ফার্নিচার বাজারে

মডার্ন বোর্ড নতুন ডিজাইনের মেলামাইন বোর্ড নিয়ে এসেছে, যা ফার্নিচার খাতে বৈচিত্র্য আনবে।

মডার্ন বোর্ডের নতুন ডিজাইন ও বৈচিত্র্য দেশের ফার্নিচার বাজারে

দেশের ফার্নিচার ও ইন্টেরিয়র খাতের চাহিদা মেটাতে নতুন ডিজাইনের উন্নত মেলামাইন বোর্ড নিয়ে এসেছে দেশীয় প্রতিষ্ঠান ‘মডার্ন বোর্ড’।

প্রতিষ্ঠানটি আকর্ষণীয় নকশা, বৈচিত্র্যময় রঙ এবং কাঠের নিখুঁত টেক্সচার যুক্ত করেছে তাদের সংগ্রহে। এর ফলে আধুনিক ফার্নিচার নির্মাণ ও ইন্টেরিয়র ডিজাইনে গ্রাহকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

‘মডার্ন প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং কোম্পানি লিমিটেড’ ২০১২ সালে কুষ্টিয়ায় তাদের বাণিজ্যিক যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেনের নেতৃত্বে এটি বর্তমানে ফার্নিচার ও নির্মাণ খাতে প্রয়োজনীয় বহুমুখী বোর্ড উৎপাদন করছে।

কাম্পানির মেলামাইন বোর্ড সংগ্রহে কাঠের স্বাভাবিক প্রাকৃতিক নকশা ও আধুনিক টেক্সচার যুক্ত করা হয়েছে, যা বাসা-বাড়ি ও অফিসের আসবাবপত্রে নতুন মাত্রা যোগ করবে।

মডার্ন বোর্ডের পণ্যতালিকায় রয়েছে প্লেইন পার্টিক্যাল বোর্ড, ভিনিয়ার্ড বোর্ড ও উন্নত প্লাইউড। প্রতিষ্ঠানটি গ্রাহকদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী বিভিন্ন পুরুত্ব ও সাইজের বোর্ড সরবরাহ করে।

কুষ্টিয়ার মিরপুরে অবস্থিত মডার্ন বোর্ডের কারখানায় বর্তমানে প্রায় ১,২০০ জন কর্মচারী কাজ করছেন। উৎপাদন প্রযুক্তির মাধ্যমে পণ্যের মান নিয়ন্ত্রণ করা হয় এবং বাজারে ছাড়ার আগে বোর্ডের বিভিন্ন গুণাবলী পরীক্ষা করা হয়।

প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করে এবং স্বচ্ছ ব্যবসায়িক কার্যক্রমের জন্য শীর্ষ করদাতার মর্যাদা অর্জন করেছে। মডার্ন বোর্ডের লক্ষ্য হলো কাঠের ওপর নির্ভরশীলতা কমিয়ে বনায়ন রক্ষা করা এবং আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির মাধ্যমে ব্র্যান্ডের সম্প্রসারণ ঘটানো।

বিজ্ঞাপন