বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

এসিআইয়ের ওয়েলনেস ও হাইজিন বিজনেসের নতুন সিওও খন্দকার ইশতিয়াক

এসিআই পিএলসির নতুন সিওও হলেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।

এসিআইয়ের ওয়েলনেস ও হাইজিন বিজনেসের নতুন সিওও খন্দকার ইশতিয়াক

এসিআই পিএলসি- এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।

খন্দকার ইশতিয়াকের পেশাগত অভিজ্ঞতা প্রায় দুই দশক, যেখানে তিনি বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন।

এসিআই পিএলসি- এর হাইজিন প্রোডাক্ট বিজনেস গড়ে তোলা ও সম্প্রসারণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নতুন দায়িত্বে তিনি এসিআই পিএলসি- এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের পরিধি বাড়ানো, নতুন ব্যবসার সুযোগ তৈরি এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন