রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, ৩০ আহত এথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, তিগ্রায়ে সংঘর্ষ বৃদ্ধি পাকিস্তানের দেরা ইসমাইল খানএ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় ৪১ জনের মৃত্যু মানিকগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪
অপরাধ

নীলফামারীতে ৮৮ টন নিষিদ্ধ কীটনাশক রহস্যজনকভাবে উধাও

নীলফামারীতে সিলগালা গুদাম থেকে ৮৮ টন নিষিদ্ধ কীটনাশক রহস্যজনকভাবে উধাও, তদন্ত শুরু।

নীলফামারীতে ৮৮ টন নিষিদ্ধ কীটনাশক রহস্যজনকভাবে উধাও

নীলফামারীর বিসিক শিল্পনগরীর একটি সিলগালা গুদাম থেকে প্রশাসনের জব্দ করা ৮৮ মেট্রিক টন নিষিদ্ধ কীটনাশক রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। এর মূল্য প্রায় ২ কোটি টাকা। এ ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীতে বিসিক কর্তৃপক্ষের গঠিত তিন সদস্যের তদন্ত দল ঘটনাস্থলে পরিদর্শনে যান। বিসিকের পরিচালক আরিফুল হক সাংবাদিকদের জানান, "আমরা সার্বিক ঘটনাবলী পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সকল তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি।" তিনি আরও জানান, সংগৃহীত উপাত্তসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করে শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

ঘটনার পটভূমি থেকে জানা যায়, ২০২৪ সালের ২৫ জুন নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে এসিআই কোম্পানির নিষিদ্ধ ঘোষিত ‘বিফার ৫ জি’ নামক ৮৮ মেট্রিক টন কীটনাশক জব্দ করা হয়। অভিযানের পর গুদামটি সিলগালা করা হয় এবং মালিককে গ্রেপ্তার করা হয়।

তবে গত ২৯ জুলাই আদালতের নির্দেশে সিলগালা গুদামে থাকা নিষিদ্ধ কীটনাশক ধ্বংস করতে গিয়ে প্রশাসনের কর্মকর্তারা হতবাক হন। গুদামের তালা খুলে দেখা যায়, সেখানে শত টন মালপত্রের পরিবর্তে কেবল ১২৩টি ছেঁড়া-ফাটা খালি প্যাকেট পড়ে রয়েছে।

এভাবে এত বিশাল পরিমাণ মালপত্র উধাও হওয়ার ঘটনায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন