সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সৌরভ গাঙ্গুলী হত্যার হুমকি, পুলিশের কাছে অভিযোগ

সৌরভ গাঙ্গুলী হত্যার হুমকি পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন।

সৌরভ গাঙ্গুলী হত্যার হুমকি, পুলিশের কাছে অভিযোগ

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, গত কয়েক মাস ধরে বিভিন্ন ধরনের হুমকি পেয়ে আসছেন। সম্প্রতি একটি চিঠিতে সৌরভ এবং তাঁর স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় তিনি অভিযোগ করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই দিন তার অফিসে দুটি চিঠি আসে। অভিযোগে সৌরভ উল্লেখ করেছেন, প্রায় ছয় মাস ধরে তাঁর নামে এসব চিঠি আসছিল। তবে শুরুতে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু সোমবার পাওয়া দুটি চিঠিতে সরাসরি সৌরভ এবং তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, পাশাপাশি তাঁদের কাছের মানুষদের ক্ষতি করারও হুমকি রয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে। চিঠির ভেতরের তথ্য, এগুলোর উৎস এবং কুরিয়ারের মাধ্যমে কীভাবে চিঠি পাঠানো হয়েছে— এসব খতিয়ে দেখে হুমকি দেওয়া ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং তদন্ত শুরু করেছি। এর পেছনে দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে চিঠির ভাষা, পাঠানোর উৎস ও কুরিয়ার সার্ভিসের বিবরণ খতিয়ে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন