দেশের মোট জনগণের ১২ শতাংশ আয়োডিন ছাড়া লবণ খাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনে বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬০-৭০ শতাংশ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু পুষ্টিহীনতায় ভুগছে। আয়োডিনের অভাব একটি বুদ্ধিদীপ্ত জাতি গঠনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য পর্যাপ্ত গবেষণা ও কার্যকর পদক্ষেপের প্রয়োজন রয়েছে।
তিনি আরও জানান, সরকার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছে। বিগত সরকারের দুর্নীতির কারণে ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করতে কাজ করছে বর্তমান সরকার। রোগ নিরাময়ের পাশাপাশি দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে সরকারের গুরুত্ব রয়েছে।
এই অনুষ্ঠানে বিসিকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং আয়োডিনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।