বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
বিনোদন

‘ফ্রিডম’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কৃত করা হলো

‘ফ্রিডম’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।

‘ফ্রিডম’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কৃত করা হলো

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে এসিআই’র ব্র্যান্ড ‘ফ্রিডম’। এই অনুষ্ঠানটি সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। তিনি অনুষ্ঠানে ফ্রিডমের উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং হাইজিন সেন্টারে তাদের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

বিজয়ীদের হাতে স্কুটি ও গোল্ড কয়েন তুলে দেওয়া হয়। এ সময় এসিআই কনজুমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মো. নাহিদ নেওয়াজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কেবল পুরস্কারই দিচ্ছি না, বরং ভোক্তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের আস্থাকেও উদযাপন করছি।

তিনি আরও জানান, বাংলাদেশে নারীদের নিরাপদ হাইজিন ও সুস্থতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতেও নারীদের দৈনন্দিন জীবনে সহায়ক এমন আরও উদ্যোগ নিয়ে আসবে ফ্রিডম।

অনুষ্ঠানের শেষাংশ মাতিয়ে তুলেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এ ছাড়াও অতিথিরা ম্যাজিক শো ও স্ট্যান্ডআপ কমেডি উপভোগ করেন।

বিজ্ঞাপন