বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা বলিউডের অভিনেতা এমরান হাশমির সঙ্গে কাজ করতে চান। 'সিরিয়াল কিসার' নামে পরিচিত এই অভিনেতার অভিনয় দক্ষতা এবং রোমান্টিক উপস্থিতির প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে।
সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হয়ে তিশা তার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। সেখানে তিনি এমরান হাশমির সঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানান।
শো-এর উপস্থাপক যখন জানতে চান, বলিউডের কোন নায়কের বিপরীতে অভিনয় করার স্বপ্ন দেখেন, তখন তিশা কোনো দ্বিধা না রেখেই এমরান হাশমির নাম উল্লেখ করেন। তিনি বলেন, "অভিনয়ে যে আবেগ ও প্যাশন এমরান নিয়ে আসেন তা সত্যিই দারুণ।"
তিশা আরও জানান, এমরান হাশমির মতো সাবলীলভাবে চরিত্র ফুটিয়ে তোলা খুব কম অভিনেতাই পারেন।
শুধু অভিনয়জীবন নয়, অনুষ্ঠানে তিশা তার শৈশবের একটি স্বপ্নের কথাও শেয়ার করেন। তিনি বলেন, "ছোটবেলায় আমার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার।"
তবে তার বাবা প্রায়ই এই স্বপ্ন নিয়ে মজা করতেন। তিশা জানান, তখন তিনি ছিলেন বেশ ছিপছিপে গড়নের, এবং তার বাবা বলতেন যে সেনাবাহিনীর ভারী বন্দুক তোলাই তার পক্ষে কঠিন হবে।