বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে
জাতীয়

ফ্রিডমের 'স্কুটি নাকি গোল্ড' ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত

ফ্রিডমের 'স্কুটি নাকি গোল্ড' ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে এবং মেয়াদ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

ফ্রিডমের 'স্কুটি নাকি গোল্ড' ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত

এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘ফ্রিডম ফিয়েস্তা’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের স্কুটি ও গোল্ড কয়েন হস্তান্তর করা হয়।

ভোক্তাদের ব্যাপক সাড়ার প্রেক্ষিতে ক্যাম্পেইনটির মেয়াদ চলতি বছরের আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বিচারক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। তিনি হাইজিন সেক্টরে ফ্রিডমের উদ্যোগগুলোর প্রশংসা করেন।

অনুষ্ঠানে এসিআই কনজ্যুমার বিজনেসের প্রেসিডেন্ট মোহামাদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মো. নাহিদ নেওয়াজ, জিএম সেলস মিজানুর রহমান, জিএম অপারেশন্স দীপঙ্কর বিশ্বাস, ডিজিএম শেহরিন কামাল, পিজিএম আসির আওসাফসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, 'স্কুটি নাকি গোল্ড' ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কেবল পুরস্কারই দিচ্ছি না, বরং ভোক্তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের আস্থাকে উদযাপন করছি।

তিনি আরও জানান, বাংলাদেশের নারীদের নিরাপদ হাইজিন ও সুস্থতা নিশ্চিতে ফ্রিডম প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতেও নারীদের দৈনন্দিন জীবনে সহায়ক এমন আরও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আসবে ফ্রিডম। অনুষ্ঠানের শেষাংশে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতমের লাইভ পরিবেশনা, ম্যাজিক শো এবং স্ট্যান্ড-আপ কমেডি উপভোগ করেন অতিথিরা।

বিজ্ঞাপন