বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
বিনোদন

থালাপতি বিজয়ের 'জন নায়গন' বক্স অফিসে ২০০ কোটি রুপি অতিক্রম

থালাপতি বিজয়ের 'জন নায়গন' বক্স অফিসে ২০০ কোটি রুপি অতিক্রম করেছে।

থালাপতি বিজয়ের 'জন নায়গন' বক্স অফিসে ২০০ কোটি রুপি অতিক্রম

থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’ বক্স অফিসে ধীরে ধীরে গতি ফিরে পেয়েছে। মুক্তির প্রথম দিনে ১০০ কোটি রুপি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলেও, রোববার (২৬ জুলাই) সিনেমাটি বিশ্বব্যাপী ২০০ কোটির গণ্ডি অতিক্রম করেছে।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) মুক্তির দিন তামিলনাড়ুতে ছবিটির বেশিরভাগ শো হাউসফুল ছিল। তবে রাজ্যের বাইরে সিনেমাটির ব্যবসা তুলনামূলকভাবে কম ছিল। উদ্বোধনী দিনে ছবিটি বিশ্বব্যাপী মোট ৭৮ কোটি রুপি আয় করে।

শুক্রবার আয় কিছুটা কমলেও শনিবার ও রোববার আবার গতি পায়। শনিবার ভারতে সিনেমাটির নেট আয় ছিল ২৮.৯০ কোটি রুপি এবং রবিবার ৩২ কোটি রুপি। চার দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্ত শেষে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১২৪ কোটি রুপি।

বিদেশের বাজারেও ‘জন নায়গন’ ভালো ব্যবসা করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার শোগুলো থেকে প্রথম দিনেই ২০ লাখ মার্কিন ডলারের বেশি আয় করে ছবিটি। অন্যান্য দেশ মিলিয়ে আরও ১০ লাখ মার্কিন ডলারের বেশি আয় হয়।

রোববার পর্যন্ত বিদেশি আয় ৭৫ লাখ মার্কিন ডলারের বেশি হয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে ২১৭ কোটি রুপিতে। চলতি বছরে সূরিয়ার ‘করুপ্পু’ এর পর ২০০ কোটির ক্লাবে পৌঁছানো দ্বিতীয় তামিল ছবি হলো ‘জন নায়গন’।”

এছাড়া, ‘জন নায়গন’ পরিচালনা করেছেন এইচ ভিনোথ। এটি বিজয়ের রাজনীতিতে যোগ দেওয়ার আগে অভিনেতা হিসেবে তার শেষ সিনেমা। সিনেমাটির মুক্তি প্রথমে জানুয়ারিতে নির্ধারিত ছিল, তবে সিবিএফসির ছাড়পত্র না পাওয়ায় তা পিছিয়ে যায়।

সিনেমাটিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ এবং নারাইন।

বিজ্ঞাপন