বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ব্যবহৃত ইলেকট্রিক গাড়ি আমদানির অনুমতি চেয়ে বারভিডার সংবাদ সম্মেলন

বারভিডা ব্যবহৃত ইলেকট্রিক গাড়ি আমদানির অনুমতি চেয়ে সংবাদ সম্মেলন করেছে।

ব্যবহৃত ইলেকট্রিক গাড়ি আমদানির অনুমতি চেয়ে বারভিডার সংবাদ সম্মেলন

ব্যবহৃত ইলেকট্রিক গাড়ি আমদানি করার অনুমতি চেয়ে সংবাদ সম্মেলন করেছে রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডা। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, আমদানিকৃত গাড়ির ব্যাটারির ন্যুনতম সক্ষমতা ৭০ শতাংশ হতে হবে এবং গাড়ির বয়স সর্বোচ্চ ৫ বছর হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমদানি করা গাড়িগুলো নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিদর্শন ও প্রত্যয়নের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি রিসাইক্লিং, চার্জিং স্টেশন এবং ব্যাটারি ডায়াগনিস্টিক খাতে নতুন বিনিয়োগের সুযোগ রয়েছে।

বারভিডা উল্লেখ করে, এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রয়োজন গাড়ির চলমান শুল্ক কাঠামো পরিবর্তন করা। তারা দাবি করে, ক্রেতার ক্রয়ক্ষমতা মাথায় রেখে গাড়ির দাম নির্ধারণ করতে হবে।

সংগঠনটি জানায়, ব্যবহৃত গাড়িগুলো মূলত জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও জার্মানী থেকে আমদানি করা হবে। তারা ২০০৯ সাল থেকে রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ির আমদানির সুযোগ পেলেও, ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে তা হয়নি। সরকারের নতুন নীতি ও পরিবেশ রক্ষার লক্ষ্যে এ সুযোগ দেওয়া উচিত বলে মনে করে বারভিডা।

বিজ্ঞাপন