শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

নবায়নযোগ্য জ্বালানি খাতে কর অবকাশের ঘোষণা আসছে

নবায়নযোগ্য জ্বালানি খাতে কর অবকাশের ঘোষণা আসছে, ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে কর অবকাশ দেওয়া হতে পারে।

নবায়নযোগ্য জ্বালানি খাতে কর অবকাশের ঘোষণা আসছে

আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বড় ধরনের কর ছাড়ের ঘোষণা আসছে। ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে কর অবকাশ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও, ইলেকট্রিক গাড়ি ব্যবহারে অগ্রিম আয়কর ব্যাপকভাবে কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইলেকট্রিক গাড়ির আমদানিতে শুল্ককরও কমানোর সম্ভাবনা রয়েছে। গবেষকরা মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি আমদানি নির্ভরতা হ্রাস পাবে।

প্রতি বছর জ্বালানি তেল, এলএনজি, কয়লা এবং বিদ্যুৎ আমদানিতে খরচ হচ্ছে ১৮ বিলিয়ন ডলার, যা দেশের অর্থনীতির জন্য চাপ সৃষ্টি করছে। সৌর ও বায়ু শক্তির ব্যবহারে এই চাপ কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘ইউরোপের দেশগুলো পরিবেশবান্ধব জ্বালানি নীতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদেরও এই পথে এগোতে হবে।’

জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন উল্লেখ করেন, ‘জীবাশ্ম জ্বালানির আমদানির কারণে দেশ বর্তমানে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের অভ্যন্তরীণ উৎস থেকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের গতি ধীর।’

এবারের বাজেটে সৌরবিদ্যুৎ খাতে কর অবকাশের প্রস্তাব আসছে এবং সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের বিল পরিশোধে ৫% কর রেয়াত দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এবারের বাজেটে সৌরবিদ্যুৎ খাতে করছাড় দেওয়া হতে পারে।’

ইলেকট্রিক গাড়ি ব্যবহারে উৎসাহিত করতে বিআরটিএ-তে রেজিস্ট্রেশন ও নবায়নে অগ্রিম আয়কর কমানো হবে। ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস এবং ট্রাকের আমদানিতে উৎসে কর অব্যাহতির প্রস্তাবও থাকতে পারে।

বিজ্ঞাপন