শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশে পৌঁছেছে

মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশে পৌঁছেছে, যা গত মাসে ছিল ৯.০৪ শতাংশ।

মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশে পৌঁছেছে

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং সেবা খাতের ব্যয় বৃদ্ধির কারণে মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে। আগের মাস এপ্রিলে এটি ছিল ৯ দশমিক শূন্য ৪ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, খাদ্য ও খাদ্যবহির্ভূত দুই খাতই মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

মে মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ০৬ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিলে ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি মে মাসে ৯ দশমিক ৭১ শতাংশে পৌঁছেছে, আগের মাসে এটি ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ।

অর্থনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং দেশের অভ্যন্তরে জ্বালানি ও পরিবহনসহ বিভিন্ন সেবার ব্যয় বৃদ্ধি মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন