বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ ফের আসছে বাজেটে

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ আসছে।

আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ ফের আসছে বাজেটে

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ ফের আসছে। সরকারের উচ্চমহলে এ বিষয়ে আলোচনা চলছে। তবে আগের মতো ঢালাও সুযোগ না দিয়ে, সর্বোচ্চ ৩০ শতাংশ কর এবং ১০ শতাংশ জরিমানার বিধান রেখে এই সুযোগ দেওয়া হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সুবিধা দুর্নীতিকে উৎসাহিত করে এবং সৎ করদাতাদের মধ্যে বৈষম্য তৈরি করে। অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান বলেন, 'খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এর সমাধান জরুরি। কেউ একটা অংশ সরকারকে দিয়েছেন বলে সাদা হয়ে যাবে, তা হতে পারে না।'

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সহ আবাসন খাতের ব্যবসায়ীরা সরকারের এই সম্ভাব্য সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের দাবি, মন্দাক্রান্ত আবাসন খাতকে টেনে তুলতে বিনিয়োগ অব্যাহত রাখা জরুরি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। সে সময় ১১ হাজার ৮৩৯ জন ব্যক্তি ২০ হাজার ৫০০ কোটি টাকা বৈধ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী বাজেটে ৩০ শতাংশের মতো উচ্চ করহার ও জরিমানার বিধান রেখে সুযোগ দেওয়া হলে তা কতটুকু কার্যকর হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

বিজ্ঞাপন