বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
অর্থনীতি

৬০ হাজার কোটি টাকার প্রকল্পে অর্থনৈতিক সংকট মোকাবেলার উদ্যোগ

৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রকল্পে অর্থনৈতিক সংকট মোকাবেলায় উদ্যোগ নেওয়া হয়েছে।

৬০ হাজার কোটি টাকার প্রকল্পে অর্থনৈতিক সংকট মোকাবেলার উদ্যোগ

দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় আগামী জাতীয় বাজেটে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ বা পুনরুদ্ধার ও সমন্বয় প্রকল্প রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর আজ সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট বৈঠকে এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক সংকট উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাজ করছে সরকার। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, কৃষি খাতে দীর্ঘমেয়াদি ও কাঠামোগত পরিবর্তনের জন্য পানিসম্পদ ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে কাজ চলছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারি ব্যয়ের কার্যকারিতা বৃদ্ধি করার বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যান্য বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক সংস্কারের কোনো বিকল্প নেই। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ব্যাপক অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বেসরকারি খাতের বিকাশ ও গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন ঘটাতে পারলে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত হবে।

বিজ্ঞাপন