মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
অর্থনীতি

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য নির্ধারণ

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য নির্ধারণ

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আগামী বাজেটে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে গণতান্ত্রিক অর্থায়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি জানান, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগও চলমান রয়েছে। পণ্য বহুমুখীকরণ এবং রফতানিতে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার।

এছাড়া, প্রত্যক্ষ করের পরিমাণ বাড়ানো এবং ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার মাধ্যমে দুর্নীতি কমিয়ে রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, দুর্নীতি ও অপচয় রোধের মাধ্যমে বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন