শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সোলারের যন্ত্রপাতি ১% শুল্কে আমদানির সুযোগ ঘোষণা

সৌরবিদ্যুৎ যন্ত্রপাতি ১% শুল্কে আমদানির সুযোগ পেলো বাংলাদেশ।

সোলারের যন্ত্রপাতি ১% শুল্কে আমদানির সুযোগ ঘোষণা

বাংলাদেশ সরকার শিল্পে ব্যবহৃত সৌরবিদ্যুৎ বা সোলারের যন্ত্রপাতি আগামী ৬ মাসের জন্য ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগ দিয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ১৬ সেপ্টেম্বর জারি করা এক আদেশে জানানো হয়, সোলারের যন্ত্রপাতি আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। ফলে এসব যন্ত্রপাতি এখন ১ শতাংশ শুল্কে আমদানি করা যাবে।

আইআরডির ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবীব স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই সুবিধা আগামী ছয় মাস কার্যকর থাকবে।

শিল্পপ্রতিষ্ঠানের বাইরে অন্যান্য বাণিজ্যিক আমদানিকারকেরাও দেশে উৎপাদিত কয়েকটি কম্পোনেন্ট ছাড়া সোলারের বেশিরভাগ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ১ শতাংশ শুল্কে আমদানি করতে পারবেন।

এনবিআরের তথ্য অনুযায়ী, এর আগে এসব যন্ত্রপাতি ও যন্ত্রাংশের আমদানিতে পণ্যভেদে মোট করভার ২৩ থেকে ৬৪ শতাংশ পর্যন্ত ছিল। এই নতুন সিদ্ধান্তের ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন