৩ বছর পর আবারও সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। বুধবার, সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক সাত পাঁচ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করা হয়।
ফেডেরাল ব্যাংকের প্রধান কেভিন ওয়ার্শ জানান, ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছুটা অনিশ্চয়তা থাকলেও অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ফলে জ্বালানির দাম বৃদ্ধি এবং উচ্চ মুদ্রাস্ফীতির চাপের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন ফেডেরাল ব্যাংকের প্রধান আরও জানান, এবছর আরও এক দফা সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই সিদ্ধান্তটি নেওয়া হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মেয়াদে দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দিলেও, তা বাস্তবায়িত হয়নি।
বিশ্বব্যাপী শুল্কারোপ এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট মার্কিন অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ, যেখানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল প্রায় ৩ শতাংশ।