বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

টিসিবির ডিজিটাল রূপান্তরে বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে

টিসিবির ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

টিসিবির ডিজিটাল রূপান্তরে বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম ডিজিটালে রূপান্তরের ফলে বছরে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে। সরকার আগামী পাঁচ বছরের মধ্যে ভর্তুকি শূন্যের কোটায় নিয়ে আসার পরিকল্পনা করছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে টিসিবি অডিটোরিয়ামে মোবাইল অ্যাপ কার্যক্রম উদ্বোধনকালে এসব তথ্য জানান। তিনি বলেন, "টিসিবির উপকারভোগীর সংখ্যা ১ কোটিতে নিয়ে যেতে চাই। বর্তমানে ৭৯ লাখ মানুষ সেবা পাচ্ছেন।"

মন্ত্রী আরও জানান, যদি কারও কার্ড হারিয়ে যায়, তবে তারা সেবা থেকে বঞ্চিত হবেন না। এই ডিজিটাল রূপান্তরের ফলে সেবা প্রদান প্রক্রিয়া সহজ হবে।

ডিলার নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "আয়ের পর্যাপ্ত সুযোগের অভাব রয়েছে। সব আবেদনকারীই ডিলার পদে নিয়োগ পাবেন না। যারা পাচ্ছেন না, তাদের হতাশা থাকলেও নিয়োগ দেওয়ার বাস্তবতা এখন নেই।" তিনি জানান, সরকারের লক্ষ্য হচ্ছে সেবার মান উন্নয়ন করা।

বিজ্ঞাপন