শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশে স্বর্ণের দাম দুই লাখ টাকা অতিক্রম করেছে

দেশে স্বর্ণের দাম দুই লাখ টাকা অতিক্রম করেছে, নতুন দাম কার্যকর হয়েছে শনিবার সকাল ১০টায়।

দেশে স্বর্ণের দাম দুই লাখ টাকা অতিক্রম করেছে

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন