যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি সংস্থা আইবিএম এইচ-ওয়ান-বি ভিসা ও গ্রিন কার্ডে স্পন্সরশিপ বন্ধের ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত দেশের বিদেশি কর্মীদের জন্য নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
নতুন নির্দেশ অনুযায়ী, বিদেশি কর্মীদের ৩১ ডিসেম্বর ২০২৬ এর মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে অথবা চাকরি ছাড়তে হবে। আইবিএম কনসাল্টিংয়ে বিশ্বজুড়ে অন্তত দেড় লাখ কর্মী কাজ করছেন।
প্রতিষ্ঠানটি জানায়, ব্যবসার পরিবর্তনশীল চাহিদা এবং দক্ষ কর্মীর সহজলভ্যতার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ঠিক কতজন কর্মী এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হবেন, তা প্রকাশ করা হয়নি।
এদিকে, ট্রাম্প প্রশাসনের অধীনে কর্মসংস্থান-ভিত্তিক অভিবাসন কর্মসূচির ওপর কড়াকড়ি আরোপের প্রেক্ষাপটে আইবিএমের এই সিদ্ধান্ত এসেছে। এইচ-ওয়ান-বি ভিসার আওতায় মার্কিন কোম্পানিগুলো বিশেষায়িত পদে বিদেশি পেশাজীবী নিয়োগ দিতে পারে।