বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা জারি

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা জারি

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, নতুন নির্দেশনায় মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি পরীক্ষার তথ্য অনলাইনে জমা দিতে হবে এবং ভুয়া প্রতিবেদন তৈরি বন্ধ করার নির্দেশনা রয়েছে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নির্দেশনার উদ্দেশ্য হলো মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য মেডিকেল পরীক্ষার কার্যক্রম আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করা।

নতুন নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, মেডিকেল স্লিপ ইস্যুর সীমা নির্ধারণ, দৈনিক পরীক্ষার প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ, এবং ভুয়া প্রতিবেদন তৈরি ও অপ্রয়োজনীয় পরীক্ষা বন্ধ করা।

মন্ত্রী জানান, যদি কোনো কর্মী বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হয়ে মালয়েশিয়ায় পৌঁছানোর পর আনফিট হন, তবে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তার যাবতীয় ব্যয় বহন করতে হবে।

এছাড়াও, প্রতিটি মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা থাকতে হবে। নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকিতে মন্ত্রণালয় একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করবে।

মেডিকেল সেন্টারগুলোকে প্রবেশপথে বড় আকারের ও দৃশ্যমান বিলবোর্ড স্থাপন করতে হবে, যা নির্দেশনাগুলোর গুরুত্ব বোঝাতে সাহায্য করবে।

বিজ্ঞাপন