রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আগস্টে ঢাকা-পাবনা ট্রেন চালুর ঘোষণা পরিবহন মন্ত্রীর

আগস্টে ঢাকা-পাবনা ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন পরিবহন মন্ত্রী রবিউল আলম।

আগস্টে ঢাকা-পাবনা ট্রেন চালুর ঘোষণা পরিবহন মন্ত্রীর

ঢাকা থেকে পাবনা পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল আগামী আগস্ট মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। শনিবার পাবনা সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে।’ তিনি উল্লেখ করেন, ‘এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা।’

রবিউল আলম জানান, ঢাকা-পাবনা রুটের জন্য লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং আগামী মাসে কোচ আসলেই ট্রেন চালু করা হবে। তিনি আরও বলেন, ‘ঢাকার সাথে সহজ যোগাযোগের জন্য আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজও শুরু হয়েছে।’

এ সময় পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা–২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা–৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন