শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু, শোকের ছায়া

সাতক্ষীরায় বজ্রপাতে এক জেলের মৃত্যু, স্থানীয়দের মধ্যে শোকের ছায়া।

সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু, শোকের ছায়া

সাতক্ষীরার শ্যামনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর একটার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম দক্ষিণ কদমতলা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নদীতে নৌকায় করে মাছ ধরছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং হঠাৎ বজ্রপাত হলে তার নৌকা থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

অন্য জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নুরকে উদ্ধার করেন। পরে তাকে হরিনগর বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, "ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন তবে বৃষ্টি নেই। আকস্মিক বজ্রপাতে এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি।"

বিজ্ঞাপন