শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চৌকা সীমান্ত থেকে ২০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

চৌকা সীমান্তে বিএসএফ ২০ জনকে ফেরত নিয়েছে।

চৌকা সীমান্ত থেকে ২০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের শূন্যরেখায় থাকা ২০ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দুপুরে দুই দেশের পতাকা বৈঠকের পর তাদের ফেরত নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে শিবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। ফেরত আসা ২০ জনের মধ্যে চার শিশু এবং ১১ জন নারী ছিলেন।

বিজিবি জানায়, খবর পেয়ে তাদের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।

সকাল ৯টার দিকে প্রথম দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তাদের ফেরত নেওয়া হয়। দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুশ-ইন ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে।

বিজ্ঞাপন