শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৯ বছরেও ফিরতে পারেনি ১২ লাখের বেশি রোহিঙ্গা

কক্সবাজারে ১২ লাখের বেশি রোহিঙ্গা ৯ বছর ধরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তবে তারা ফিরতে পারছে না।

৯ বছরেও ফিরতে পারেনি ১২ লাখের বেশি রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। নিজ দেশ, ভিটেমাটি ছেড়ে ভিনদেশে অস্বস্তি ও কষ্ট নিয়ে কাটছে তাদের জীবন। ২০১৮ সালে বাংলাদেশ ৮ লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমার সরকারের কাছে পাঠায়। মিয়ানমার থেকে মাত্র আড়াই লাখ মানুষকে নিজেদের বলে জানানো হয়েছে।

রোহিঙ্গাদের দেশে ফেরার বিষয়টি এখনও অনিশ্চিত। ৯ বছর ধরে বাংলাদেশে অবস্থান নেওয়া এসব মানুষ নিজ দেশে ফিরতে পারেনি। ঢাকা ও নেপিদো একাধিকবার বৈঠক করলেও, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ সমস্যা আরও প্রকট করেছে।

আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটাই চাওয়া—নাগরিক সুযোগ-সুবিধাসহ মর্যাদা নিয়ে নিজ দেশে ফেরা। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে থাকা একজন বলেন, ‘আমরা যে অধিকার চাই। সে অধিকার বড় বড় দেশগুলো আমাদের পক্ষে এনে দিতো।’ আরেকজন বলেন, ‘যদি যেতে হয়, তাহলে নিজের দেশেই চলে যাবো। বাংলাদেশের মতো আইডিকার্ড আমাদেরকে মিয়ানমার সরকার দিলে যাবো। না দিলে এখানেই থাকবো।’

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, ‘সংকট সমাধানে বারবার বৈঠকের পর প্রত্যাবাসন নিয়ে কিছুটা আশা জাগলেও, রাখাইনে অভ্যন্তরীণ যুদ্ধের কারণে তা আর আলোর মুখ দেখেনি।’

অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, ‘রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে। এ বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পযায়ে আলোচনা আরও বাড়ানো উচিত।’ সরকারি হিসাবে কক্সবাজারে সাড়ে ১২ লাখ রোহিঙ্গা আশ্রয়ের কথা বলা হলেও, বাস্তবে তা ছাড়িয়েছে ১৫ লাখ।

বিজ্ঞাপন