মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
রাজনীতি

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের রিপোর্টকে অনুমাননির্ভর বলছেন।

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের বাংলাদেশে আল-কায়েদার (একিউআইএস) সম্প্রসারণ নিয়ে রিপোর্টটি অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বর্তমান সরকার এই রিপোর্টটি আমলে নিচ্ছে না।

সচিবালয়ে সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সেই রিপোর্টটি এখনও পড়িনি, তবে শুনেছি। সেখানে হয়তো তারা কিছু পর্যবেক্ষণ দিতে পারে, না দেখে বলতে পারব না।"

মন্ত্রী আরও বলেন, "আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতির জন্য আরও সময় লাগবে। ৬ মাসের মধ্যে অনেক সংস্কার কাজ করেছি।"

তিনি জ্বালানি তেল এবং গ্যাসের সংকটের প্রসঙ্গ টেনে বলেন, "মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে সারাবিশ্বে সংকট সৃষ্টি হয়েছিল, বাংলাদেশও তার বাইরে নয়। কিন্তু দীর্ঘ এক মাস পর্যন্ত কোনো জ্বালানি তেল বা গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়নি।"

সালাহউদ্দিন আহমদ বলেন, "গ্যাস সংকট, জ্বালানির সংকট—এগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে রেখে যাওয়া সমস্যা। আমরা ওভারনাইট এখান থেকে ওভারকাম করতে পারিনি।"

তিনি জানান, "আগের সরকারের সময়ে গ্যাসের জন্য আমদানির ওপর নির্ভরতা বেড়েছিল। এই নির্ভরতা কমাতে দেশে ও সমুদ্র এলাকায় নতুন গ্যাসের অনুসন্ধান শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে দেশের নিজস্ব গ্যাস দিয়েই এই সংকটের সমাধান করা সম্ভব হবে।"

প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে যে, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে।

বিজ্ঞাপন