শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাই আন্দোলনে উসকানির অভিযোগে তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন

জুলাই আন্দোলনে উসকানির অভিযোগে তিন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তার আবেদন করেছে প্রসিকিউশন।

জুলাই আন্দোলনে উসকানির অভিযোগে তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন

জুলাই আন্দোলনের উসকানিমূলক বক্তব্যের অভিযোগে তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন।

আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আগামী ২৪ আগস্ট হাজির করার আদেশ দিয়েছেন। প্রসিকিউটর মইনুল হোসেন জানান, আন্দোলন চলাকালীন এই সাংবাদিকেরা আন্দোলনকারীদের বিরুদ্ধে গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে।

এই মামলায় আরও অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। উল্লেখ্য, তিন সাংবাদিকের মধ্যে মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা, হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় চার্জশিটভুক্ত আসামি।

তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। তবে শ্যামল দত্তকে এই প্রথম ট্রাইব্যুনালের কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হলো।

বিজ্ঞাপন