শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্থানীয় নির্বাচনে প্রয়োজন ৬ হাজার কোটি টাকা, বরাদ্দ আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা প্রয়োজন, যা চলতি বাজেটে বরাদ্দ আছে।

স্থানীয় নির্বাচনে প্রয়োজন ৬ হাজার কোটি টাকা, বরাদ্দ আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে, যা চলতি বাজেটে বরাদ্দ আছে। আজ সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, বছরের মধ্যেই এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে এবং সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন করে জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায়।

মীর শাহে আলম আরও জানান, নির্বাচন কমিশনের প্রস্তুতির পর আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন