আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপটে দ্বিতীয় ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সারজিস আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তিনি জানান, এর আগে প্রথম ধাপে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছিল দলটি। এবার দ্বিতীয় ধাপে আরও ১০০ জনের নাম প্রকাশ করা হলো।
সারজিস আলম আরও জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হবে।
এদিকে, তিনি উল্লেখ করেন যে, এনসিপি প্রতিটি এলাকায় এককভাবে নির্বাচনে অংশ নেবে।