স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, চলতি অর্থবছরে নির্বাচনের জন্য ছয় হাজার কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিতে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রস্তুতি শেষ হলে কোন নির্বাচন আগে হবে তা নির্ধারণ করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘদিনের ময়লা আবর্জনা পরিষ্কার করে সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে যেসব এলাকায় ময়লা আবর্জনা রয়েছে, সেখানে পরিষ্কার করে বৃক্ষরোপণ করা হবে।