ঢাকার সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে ও গুলি করে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।
জুলাই আন্দোলনের সময় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের এপিসি থেকে মুমূর্ষু শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে টেনে হিঁচড়ে ফেলা হচ্ছে। পরে তাকে হত্যা করা হয়। প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে এ মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় সাত আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী ও মো. শাহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সোহেল, মিজানুর রহমান, জাকির হোসেন এবং কনস্টেবল মাসুদ মিয়া অন্তর্ভুক্ত রয়েছেন।