মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়লেন স্ত্রীকে নিয়ে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়ে গুলশানস্থ বাসভবনে চলে গেছেন।

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়লেন স্ত্রীকে নিয়ে

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর কার্যালয় ও সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গেছেন। আজ দুপুরে স্ত্রী রেবেকা সুলতানাকে সঙ্গে নিয়ে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, দুপুর ২টা ২৩ মিনিটে সাবেক রাষ্ট্রপতির গাড়ি বহর বঙ্গভবন থেকে গুলশানস্থ গ্রিন ভিলা বাসভবনের উদ্দেশে রওনা দেয়।

গত শুক্রবার, ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন।

তাঁর মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগে বঙ্গভবন ছাড়লেন তিনি। মো. সাহাবুদ্দিন বর্তমানে রাজধানীর গুলশানে নিজের বাসায় উঠছেন, যেখানে গত কয়েক দিন ধরে বসবাসের উপযোগী করে গোছানো হচ্ছিল।

পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্রও সেখানে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন