মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার

বাংলাদেশ সরকার চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।

চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার

চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর রোববার (২৬ জুলাই) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান।

তিনি বলেন, চীন অল্প সময়ে দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা বাংলাদেশের জন্য শিক্ষণীয়। পানি সম্পদ ব্যবস্থাপনাতেও চীনের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

ড. তিতুমীর মন্তব্য করেন, বিমসটেক ও সার্কের মত জোটে চীনের ভূমিকা রাখার সুযোগ রয়েছে, যা আঞ্চলিক যোগাযোগে বৈচিত্র্য আনতে সাহায্য করবে।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, চীনকে শুধু বিনিয়োগের ক্ষেত্রে নয়, প্রযুক্তি জ্ঞান বিনিময়ের ক্ষেত্রেও পাশে রাখতে হবে। এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতা কমবে।

জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চীনের সহায়তা নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। বক্তারা জানান, বাংলাদেশের আম ও কাঁঠাল আমদানিতে চীনের আগ্রহ রয়েছে।

তিস্তা ব্যারেজের মত প্রকল্প বাস্তবায়ন হলে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশী দেশের ওপর বাংলাদেশের নির্ভরতা কমবে বলেও তাঁরা উল্লেখ করেন।

বিজ্ঞাপন