মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

পাবিপ্রবিতে হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, আহত ২।

পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা যায়, হলের একটি সিট নিয়ন্ত্রণের চেষ্টা করে পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের গ্রুপ। অপরদিকে, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের গ্রুপও সিট নিজেদের নিয়ন্ত্রণে নিতে যায়।

এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় মুজাহিদ গ্রুপের কয়েকজন গেস্টরুমে আশ্রয় নিলে, বাহির থেকে দরজা ভাঙার চেষ্টা করে তরিকুল গ্রুপের লোকজন।

এ সময় জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতিসহ দুজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন