বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১
রাজনীতি

নিউমার্কেটে দোকান বসানো নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১২

নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে যুবদল ও ছাত্রদলের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

নিউমার্কেটে দোকান বসানো নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১২

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানোর জেরে যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হন।

আহতদের মধ্যে ঢাকা কলেজের মিল্লাত গ্রুপের শিক্ষার্থী মো. প্রিন্স (৩০), মো. সুমন (২৮), সাগর খান (৩২), সাইমুন (২৭), জিহাদ (২৯) এবং সাগর (২৭) রয়েছেন। অপরদিকে, যুবদলের চঞ্চল গ্রুপের সদস্যরা হলেন মো. জাকির (৫০), ছোট জাকির (৩৮), মো. সুমন (২৮), শাহ আলম (২৮), ইদ্রিস (৪৫) এবং সাগর (২৭)।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ঢাকা কলেজের ছাত্রদলের মিল্লাত গ্রুপের শিক্ষার্থী ওয়াহিদ ফরাজী জানান, “অনেক আগে থেকেই ঢাকা কলেজের আশেপাশের ফুটপাতের দোকানগুলো আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু গত রাতে যুবদলের সদস্যরা দোকানগুলো নিয়ন্ত্রণ নিতে আসলে আমাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

অন্যদিকে, যুবদলের সদস্য মোহাম্মদ রাকিব অভিযোগ করেন, “নিউমার্কেট এলাকায় ফুটপাতে নতুন দোকান বসাতে গেলে ছাত্রদলের সদস্যরা বাধা দেয়। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “সংঘর্ষের ফলে আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

বিজ্ঞাপন