মানিলন্ডারিং প্রতিরোধে ব্যাংক, কাস্টমস, এনবিআর, সিআইডি ও দুদকসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার (৩১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএফআইইউ এ তথ্য জানায়। এর আগে রোববার এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ব্যাংক, এনবিআর, কাস্টমস, সিআইডি, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় অংশীজনদের নিয়ে আন্তঃসংস্থা স্টিয়ারিং কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কমিটি মানিলন্ডারিং প্রতিরোধ, ঝুঁকি শনাক্তকরণ, আন্তঃসংস্থা সমন্বয় বৃদ্ধি, তথ্য বিনিময় ব্যবস্থা শক্তিশালী করা এবং তদন্তে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করবে।